Back
Office related

সেলমন ফ্লোরেন্টাইন প্রকল্পের সয়েল টেস্ট সম্পন্ন

5 August 2025

বাংলাদেশের অন্যতম ল্যান্ড শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি সেলমন ডেভেলপার্স লিমিটেড ৫ই আগস্ট ২০২৫ইং তারিখ সকাল ১০.৩০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে নতুন প্রকল্প সেলমন ফ্লোরেন্টাইন-এর সয়েল টেস্ট সম্পন্ন করেছে।

এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: মেহেরাজ উদ্দিন ফয়সাল, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসনাত আরিফ, সম্মানিত শেয়ারহোল্ডারগণ এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ভবনের দীর্ঘস্থায়িত্ব ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে সয়েল টেস্ট একটি অপরিহার্য ধাপ। এই টেস্ট সম্পন্ন হওয়ায় প্রকল্পটি এখন নির্মাণ কার্যক্রমের পরবর্তী আরো এক ধাপ এগিয়ে।

প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসনাত আরিফ বলেন, “আমরা প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা ও প্রকৌশলগত উৎকর্ষতায় বিশ্বাস করি। ল্যান্ড শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রকল্পস্থলে আমাদের সরাসরি উপস্থিতি আমাদের বিশ্বাস ও অংশীদারিত্বের প্রতীক।”

সেলমন ফ্লোরেন্টাইন প্রকল্পের শেয়ারহোল্ডার জনাব রাকিবুর রহমান জানান, ”সেলমন ডেভেলপার্স-এর প্রতিশ্রুতি অনুযায়ী ল্যান্ড রেজিস্ট্রেশনের ১ মাসের মধ্যে সয়েল টেস্ট সম্পন্ন হবার কথা। সে অনুযায়ী তারা কথা রেখেছে। তাদের কার্যক্রমে আমরা সন্তুষ্ট। ”

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে সেলমন ডেভেলপার্স লিমিটেড ল্যান্ড শেয়ার ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ কাজ করে আসছে। ইতোমধ্যে ৭টি প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ১৪টিরও বেশি প্রকল্পের কাজ চলমান রয়েছে।

Salmon Developers Ltd.

Corporate office address

Flat: B1, Holding: 133, Road: 04
Block: A, Banani, Dhaka, Bangladesh

Business Hours

Saturday to Thursday: 9am to 7 PM

Friday: 10 am to 6 PM

Connect With Us

© 2026. Salmon Developers BD Ltd. All Rights Reserved.

Made By Intellec