সেলমন ডেভেলপারস লিমিটেডের শরিয়াহ উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন মুফতি শামীম মজুমদার
২৭ জুন ২০২৬ ইং তারিখ বিকাল ৪টায় রাজধানীর বনানীতে অবস্থিত সেলমন ডেভেলপারস লিমিটেডের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটিতে শরিয়াহ উপদেষ্টা (Shariah Advisor) হিসেবে যোগদান করেন জনাব মুফতি শামীম মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন সেলমন ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মেহেরাজ উদ্দিন ফয়সাল, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসনাত আরিফ এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মুফতি শামীম মজুমদার শরিয়াহ উপদেষ্টা হিসেবে ভবিষ্যতে শরিয়াহভিত্তিক পরামর্শ ও নীতিগত সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সুসংহত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বিশ্বাস করে, ব্যবসায়িক সফলতার পাশাপাশি নৈতিকতা, জবাবদিহিতা এবং শরিয়াহসম্মত দৃষ্টিভঙ্গির সমন্বয় দীর্ঘমেয়াদি আস্থা ও টেকসই অগ্রগতির ভিত্তি তৈরি করে। সেলমন ডেভেলপারস লিমিটেড ভবিষ্যতেও গ্রাহকসেবা, স্বচ্ছ ব্যবসায়িক নীতি এবং সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীল আবাসন উন্নয়নে কাজ করে এগিয়ে যাবে।