Back
Office related

ত্রিমোহনীতে সেলমন ওয়েসিস পার্ক-এ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

12 March 2026

পবিত্র রমজান মাস উপলক্ষে বনশ্রী সংলগ্ন ত্রিমোহনী এলাকায় অবস্থিত সেলমন ডেভেলপারস লিমিটেডের আধুনিক আবাসন প্রকল্প সেলমন ওয়েসিস পার্ক-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই আয়োজন ইফতার পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলমন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেরাজ উদ্দিন ফয়সাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত আরিফ এবং এডভাইজার মোহাম্মদ হেদায়েত উল্লাহ ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিরেক্টর হজরত মওলানা মুফতি আব্দুল্লাহ ভূঁইয়া, জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলি করিম সুজন, সাবেক সচিব ও বসুন্ধরা ফ্লোরেন্টাইন প্রজেক্টের ফ্ল্যাট মালিক ইফতেখারুল ইসলাম এবং এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল মোহাম্মদ শাহাদাৎ হোসেইন বাপন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আলোচক ও গুলশানের বাইতুর রহমান কমপ্লেক্স জামে মসজিদের খতিব শায়েখ জহিরুল ইসলাম আল-জাবেরী এবং আন্তর্জাতিক কুরআন হিফজ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী হাফেজ মোহাম্মদ জাকারিয়া।

এছাড়াও কোম্পানির কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, অতিথি এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আধুনিক কন্ডোমিনিয়াম প্রকল্প হিসেবে সেলমন ওয়েসিস পার্ক

২৪ কাঠা জমির উপর নির্মিত সেলমন ওয়েসিস পার্ক সেলমন ডেভেলপারসের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় আবাসন উদ্যোগ। সম্প্রতি এই প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। 

পরিকল্পিত অবকাঠামো, আধুনিক সুযোগ-সুবিধা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করে এটি একটি উন্নত আবাসিক কমিউনিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

আধুনিক জীবনধারা গড়ে তোলার পরিকল্পনা

অনুষ্ঠানে বক্তারা সেলমন ডেভেলপারসের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আধুনিক আবাসন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। এ বিষয়ে ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেরাজ উদ্দিন ফয়সাল বলেন, এই প্রকল্পটি কেবল একটি আবাসিক ভবন নয়, বরং মানুষের স্বপ্নের জীবনধারা গড়ে তোলার একটি উদ্যোগ।

তাছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত আরিফ জানান, পরিকল্পিত অবকাঠামো ও নিরাপদ পরিবেশের মাধ্যমে এখানে একটি পূর্ণাঙ্গ কমিউনিটি লাইফস্টাইল তৈরি করার লক্ষ্য রয়েছে।

ক্লায়েন্টদের আস্থা ধরে রাখার অঙ্গীকার

জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলি করিম সুজন বলেন, একজন ক্রেতা শুধু একটি অ্যাপার্টমেন্ট কেনেন না; তারা তাদের জীবনের স্বপ্ন ও বিশ্বাস প্রতিষ্ঠানের উপর অর্পণ করেন। সেই বিশ্বাস রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব। সেলমন ডেভেলপারসের পজিটিভ ক্লায়েন্ট ও সাবেক সচিব ইফতেখারুল ইসলাম বলেন, প্রতিশ্রুতি ও কাজের মানের ক্ষেত্রে সেলমন ডেভেলপারস একটি আলাদা অবস্থান তৈরি করেছে- যা পূর্ববর্তী প্রজেক্টের মাধ্যমে আমি প্রমাণ পেয়েছি।

ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে সূচনা ও সমাপ্তি

উক্ত অনুষ্ঠানটি হাফেজ মোহাম্মদ জাকারিয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে শায়েখ জহিরুল ইসলাম আল-জাবেরীর মোনাজাত পরিচালনার মাধ্যমে সমাপ্ত হয়। পুরো অনুষ্ঠানটিতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন কামরুল শিকদার।


Salmon Developers Ltd.

Corporate office address

Flat: B1, Holding: 133, Road: 04
Block: A, Banani, Dhaka, Bangladesh

Business Hours

Saturday to Thursday: 9am to 7 PM

Friday: 10 am to 6 PM

Connect With Us

© 2026. Salmon Developers BD Ltd. All Rights Reserved.

Made By Intellec