সেলমন ফ্লোরেন্টাইন প্রকল্পের জমির রেজিস্ট্রেশন সম্পন্ন করলো সেলমন ডেভেলপার্স লিমিটেড
বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ল্যান্ড শেয়ারিং রিয়েল এস্টেট কোম্পানি সেলমন ডেভেলপার্স লিমিটেড ১৫ জুলাই ২০২৫ইং তারিখে বিলাসবহুল প্রকল্প ”সেলমন ফ্লোরেন্টাইন” এর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে ৫ কাঠা জমিতে নির্মিত এই প্রকল্পে রয়েছে মাত্র ৯টি ল্যান্ড শেয়ার, যা ইতিমধ্যে সম্মানিত গ্রাহকদের নামে রেজিস্ট্রি করা হয়েছে।
আজ আনুষ্ঠানিকভাবে ক্রেতাগণ রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের জমির মালিকানা নিশ্চিত করেছেন, যা এই প্রকল্পে তাদের বিনিয়োগকে আরও দৃঢ় ও আইনগতভাবে স্বীকৃত করেছে।
তেজগাঁওস্থ রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রেশনকালীন জমির শেয়ার গ্রহণকারী ৯ জন সহ সেলমন ডেভেলপার্সের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মেহেরাজ উদ্দিন, যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসনাত আরিফ ও প্রতিষ্ঠানটির অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেলমন ডেভেলপার্স লিমিটেড ২০১৯ সালে যাত্রা শুরু করলেও এই ছয় বছরে ইতিমধ্যে ৭টি প্রজেক্ট সম্পন্ন করেছে, ১৪টি প্রজেক্ট নির্মাণাধীন রয়েছে। এসব প্রজেক্টের লোকেশন বাড্ডা, রামপুরা, বসুন্ধরা আবাসিক ও সাইনবোর্ড এলাকায়।
Special Offer

Get a free consultation and 15% off on processing fees when you apply for a home loan through us.