Back
Blog Post

ঢাকার সেরা আবাসিক এলাকা

23 July 2025

চৌধুরী সাহেব একজন চাকরিজীবী মানুষ। একটি ছোট অ্যাপার্টমেন্টে তিনি একাই বসবাস করেন। তবে সম্প্রতি তিনি তার পরিবারকে ঢাকায় আনার জন্য চিন্তিত। এখন যেখানে তিনি রয়েছেন তা তার পরিবারের বসবাসের উপযোগী নয়। তাছাড়া তিনি মধ্যবিত্ত হওয়ায় তার বাজেট সীমিত। ফলে তার সাধ্যের মধ্যে কোন আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকাটা সুবিধাজনক তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

মিনার সাহেব একজন বিশিষ্ট ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না। তিনি যেখানে বসবাস করেন ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন সেখানে না থাকতে। কারণ অতিরিক্ত শোরগোল হওয়ায় তার পক্ষে হাঁটাচলা বা বিশুদ্ধ বাতাস গ্রহণ করা অত্যন্ত কষ্টকর। তাই তিনি একটি সুরক্ষিত আবাসিক এলাকার সন্ধান করছেন- যা তার স্বাস্থ্যের পক্ষে অনুকূল।

চৌধুরী ও মিনার সাহেবের মতো আমাদেরও বসবাসের জন্য উপযুক্ত এলাকা নির্বাচনে বাজেট, নিরাপত্তাসহ যোগাযোগের মতো বেশ কিছু দিক ভেবেচিন্তে দেখতে হয়। ঢাকা যেহেতু আমাদের দেশের কেন্দ্রবিন্দু তাই আবাসিক এলাকা নির্বাচনে অনেক বিকল্প পাওয়া সম্ভব।

আপনি যদি আপনার কাঙ্ক্ষিত আবাসিক এলাকা অনুসন্ধানে অসুবিধায় পড়েন তাহলে এই আর্টিকেলটি আপনাকে অনেকখানি সহায়তা করবে। এটি পড়লে আবাসিক এলাকা নিয়ে আপনার সকল বিভ্রান্তি দূর হয়ে যাবে।

রিহ্যাব অনুযায়ী বসুন্ধরা, উত্তরা, বনানী, বনশ্রী এবং বারিধারা হলো ঢাকার সেরা ৫টি আবাসিক এলাকা। এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য জায়গার মধ্যে মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর ইত্যাদি। আসুন তবে জেনে নিই কোন এলাকাটি আপনার বসবাসের জন্য সবচেয়ে ভালো উপযোগী।

বসুন্ধরা

বসুন্ধরা একটি প্রশান্তিময় এলাকা। আপনি যদি মনে করেন সব ধরনের সুযোগ-সুবিধার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে থাকবেন তাহলে বসুন্ধরা আবাসিক এলাকাটি আপনার জন্য উপযুক্ত। তবে একথা সত্য যে, জায়গাটি অনেক ব্যয়বহুল। এখানে একটি বাড়ি পেতে হলে আপনাকে অনেক বড় অংকের টাকা গুনতে হবে।

বসুন্ধরায় যা পাবেন:

  • খোলামেলা জায়গা এবং সবুজের ছোঁয়া

  • নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

  • দেশের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স

  • নিকটস্থ অন্যতম সেরা চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, যেমন- অ্যাপোলো হাসপাতাল

  • এছাড়াও পাবেন ভিকারুননিসা নূন স্কুল এবং কলেজ, এনএসইউ, আইইউবি, এআইইউবি এর মতো শিক্ষাপ্রতিষ্ঠান

উত্তরা

বসুন্ধরা আবাসিক এলাকায় আপনি হয়তো থাকতে চাচ্ছেন না। কিন্তু একটি শান্ত ও নির্মল এলাকা চাচ্ছেন? তাহলে নিঃসন্দেহে উত্তরা বেছে নিতে পারেন। উত্তরাকে একটি শহরের ভেতর আরেকটি শহর মনে হয়। এটি মূল ঢাকা থেকে কিছুটা দূরে। তবে উত্তরার বাসিন্দাদের হাতের নাগালের মধ্যে যেমন প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে তেমনি রয়েছে প্রশান্তিময় জীবনযাপনের চমৎকার সুযোগ। 

উত্তরায় যা পাবেন:

  • অনাবিল সৌন্দর্য ও শান্ত আবাসিক এলাকা

  • মধ্যবিত্ত শ্রেণির জন্য সাশ্রয়ী এলাকা

  • শপিংমল, ফুড কোর্টসহ নিকটস্থ মেডিকেল সুবিধা 

  • সন্তানদের পড়ালেখার জন্য আগা খান ইন্টারন্যাশনাল স্কুল, স্কলাস্টিক, মাস্টারমাইন্ড, উত্তরা বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান বিশ্ববিদ্যালয়।

বনানী

বনানী এমন একটি আবাসিক এলাকা যেখানে বাড়ি ও কর্মক্ষেত্র উভয়ই। আপনি যদি সময় বাঁচাতে চান এবং কর্মক্ষেত্রের কাছে থাকতে চান তাহলে বনানীকে বেছে নিতে পারেন। এছাড়াও এখানে অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তো আছেই।

বনানীতে যা পাবেন:

  • গুলশানের মতো অভিজাত এলাকার পাশে থাকার সুযোগ

  • একই সাথে কূটনৈতিক ও আবাসিকের সুবিধা

  • এটি বাণিজ্যিক এলাকার পাশাপাশি আবাসিক এলাকা

  • সুরক্ষিত ও পরিচ্ছন্ন এলাকা

  • অবসর সময় কাটানোর পর্যাপ্ত স্থান ও ফুড কোর্ট

বারিধারা

বারিধারা বিলাসবহুল ও জাঁকজমক জীবনযাপনের জন্য অন্যতম একটি আবাসিক এলাকা। এটি থাকার জন্য অত্যন্ত ব্যয়বহুল একটি জায়গা। আপনার যদি উঁচু মাপের বাজেট থাকে তাহলে এখানে আপনি সব আধুনিক সুযোগ-সুবিধায় পরিপূর্ণ জীবনযাপন করতে পারবেন।

বারিধারায় যা পাবেন:

  • শান্ত পরিবেশ

  • অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা

  • আধুনিক চিকিৎসা সেবা

  • গুলশান ও বনানীতে যাতায়াতে নির্দিষ্ট আলাদা রাস্তা

বনশ্রী

আপনার যদি স্বল্প বাজেট থাকে এবং গুলশান ও বনানীর কাছাকাছি থাকার ইচ্ছা জাগে তাহলে এটি আপনার জন্য একটি উপযুক্ত এলাকা। বনশ্রী হলো এমন একটি এলাকা যেখানে মধ্যবিত্ত পরিবারগুলোর বসবাসের জন্য সবচেয়ে সাশ্রয়ী এলাকা।

বনশ্রীতে যা পাবেন:

  • উন্নত ট্র্যাফিক ও রাস্তার অবস্থা

  • গুলশান-বনানীর কাছাকাছি থাকার সুবিধা

  • অনায়াসেই শহরের ভিতরে এবং বাইরে যাওয়ার সুবিধা

  • প্রতিটি ব্লকে আধুনিক চিকিৎসা সুবিধাসহ শপিংমল

  • আইডিয়াল স্কুল এবং নিকটবর্তী ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি

ধানমন্ডি

একথা বলা হয় যে, কেবল ধনী লোকেরাই ধানমন্ডিতে বসবাস করে। সময়ের সাথে সাথে ধানমন্ডির এই পরিচিতি অনেক বদলে গেছে। এখন আর শুধু অভিজাতদের জন্য নেই। ধানমন্ডি ঢাকার অন্যতম প্রধান এলাকা। এখানে বিভিন্ন ধরনের কর্পোরেট, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে।

ধানমন্ডিতে যে সুবিধা পাবেন:

  • এখানে উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির লোকেরা সহজেই বসবাস করতে পারেন

  • খাবার, সিনেমা, থিয়েটার, সাংস্কৃতিক সংস্থা, গ্রন্থাগার, স্পোর্টস, জিম, কফি শপ সবই এক জায়গায় বিদ্যমান

  • অনেক ভালো ভালো হসপিটাল এখানে রয়েছে

  • সেরা ইংরেজি মাধ্যম স্কুলগুলোর অবস্থান এখানে 

  • বিভিন্ন কর্পোরেট অফিস রয়েছে

  • বিভিন্ন শপিংয়ের জায়গা রয়েছে

  • সাশ্রয়ী ও ব্যয়বহুল উভয় প্রকার অ্যাপার্টমেন্ট পাওয়া যায়

মোহাম্মদপুর

মোহাম্মদপুর অনেক বড় এলাকা নিয়ে গড়ে ওঠায় এখানে অনেক বৈচিত্র্য পাওয়া যায়। ঢাকার খুব কম এলাকায় এখানকার মতো সব ধরনের লোকের আনাগোনা দেখা যায়। এখানে মোটামুটি সব শ্রেণির লোকদের বসবাস করতে দেখা যায়। আপনি ইচ্ছা করলে মোহাম্মদপুরে বসবাস শুরু করতে পারেন।

মোহাম্মদপুরে যে সুবিধা পাবেন: 

  • নিকটবর্তী বুড়িগঙ্গা নদী রয়েছে। মন চাইলে নদীর পাড় দিয়ে ঘুরে আসতে পারবেন। শরীর ও মন দুটোই ভালো থাকবে।

  • জনপ্রিয় অনেক রেস্তোঁরা রয়েছে

  • এখানে স্কুল-কলেজ, হাসপাতাল এবং ঐতিহ্যবাহী শিয়া মসজিদ রয়েছে

মিরপুর

মিরপুর স্বল্প বাজেটের লোকদের জন্য উপযুক্ত এলাকা। আপনি যদি একটি শান্ত ও স্বাস্থ্যকর জায়গার সন্ধান করেন তবে মিরপুর আপনার জন্য উপযুক্ত নয়। আর আপনি যদি ব্যাচেলর বা স্টুডেন্ট হন এবং কম খরচে বাসায় থাকার কথা ভাবেন তাহলে মিরপুর আপনার জন্য হতে পারে সেরা। এটি মূলত স্বল্প বাজেটের লোকদের  জন্য অনেক ভালো।

মিরপুরে যা পাবেন: 

  • শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম 

  • জাতীয় চিড়িয়াখানা

  • মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স

  • শীর্ষস্থানীয় ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল 

  • নানা ধরনের ফুড কোর্ট

  • এমআইএসটি, বিইউপি, এসওএস হারমান জিমিনার কলেজ, মণিপুর উচ্চ বিদ্যালয় ইত্যাদি শিক্ষাপ্রতিষ্ঠান

  • সাশ্রয়ী মূল্যের অ্যাপার্টমেন্ট

 

আপনি যে আবাসিক এলাকাই বেছে নেন না কেনো সব সময় যে তিনটি বিষয় মনে রাখবেন তা হলো- 

  • বাজেট

  • নিরাপত্তা ব্যবস্থা এবং

  • যোগাযোগ

 

শুধু তাই নয় ঢাকায় সবচেয়ে ভালো আবাসিক অঞ্চল বেছে নেবার আগে এর ভালো-মন্দ দিকগুলো ভেবে সিদ্ধান্ত নিন। আর ল্যান্ড শেয়ার কিংবা ফ্ল্যাট কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন: 01711-574753 এবং 01717-470877 নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ

 

Special Offer

Special Offer 15% Financing

Get a free consultation and 15% off on processing fees when you apply for a home loan through us.

Frequently Asked Questions

Salmon Developers Ltd.

Corporate office address

Flat: B1, Holding: 133, Road: 04
Block: A, Banani, Dhaka, Bangladesh

Business Hours

Saturday to Thursday: 9am to 7 PM

Friday: 10 am to 6 PM

Connect With Us

© 2025. Salmon Developers BD Ltd. All Rights Reserved.

Made By Intellec